News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পথের বলি এক, গুরুতর জখম আরও একজন
Image

পৃথক স্থানে পথের বলি এক, গুরুতর জখম আরও একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, গত রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ খয়েরপুর বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি বাইক মনোরঞ্জন সূত্রধর(৬২)কে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ বাইকটি ধাওয়া করলে চালক বাইক ফেলে পালিয়ে যান৷ আহত মনোরঞ্জন সূত্রধরকে স্থানীয় জনগণ জি বি হাসপাতালে নিয়ে যান৷ দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটে মারা যান৷ খয়েরপুর ফাঁড়ির পুলিশ বাইকটি নিজেদের হফাজতে রেখেছে৷ বাইক চালককে এখনো খুজে বের করতে পারেনি পুলিশ৷
এদিকে, আজ দুপুর সাড়ে বারটা নাগাদ কাশীপুরে বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটো চালক গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, টিআর০১-এফ-২৪৯৪ নম্বরের অটোটি চন্দ্রপুর থেকে খয়েরপুরের দিকে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা টিআর০১-ইউ-৮৬২৫ নম্বরের বাইকের সাথে কাশীপুর এলাকায় অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে অটো চালক রঞ্জিত দেব(৩২) গুরুতর আহত হয়েছেন৷ বাইক চালকও আহত হয়েছেন৷ কিন্তু, তিনি বাইক ফেলে রেখে পালিয়ে গেছেন৷ স্থানীয় জনগণ আহত অটো চালককে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে ভর্তি আছেন৷ পুলিশ বাইক চালক খুজে বের করার চেষ্টা শুরু করেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top