News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী ও আধিকারীকদের নিয়ে বিশেষ টিম গঠিত
Image

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী ও আধিকারীকদের নিয়ে বিশেষ টিম গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্রমাগত নজরদারী রাখার জন্য মন্ত্রী ও

মঙ্গলবারও বলদাখাল এলাকা জলমগ্ণ৷ স্থানীয়রা মাছ ধরছেন৷ নিজস্ব ছবি৷

আধিকারিকদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিতে অর্থমন্ত্রী ভানুলাল সাহা, পূর্ত ও রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী, কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা৷ মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন এবং রাজস্ব দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার রয়েছেন৷

এবিষয়ে এদিন অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ আগামী ৪৮ ঘন্টা রাজ্যে ভারী বর্ষণ হবে বলে আবহাওয়া পূর্বাভাষে জানা গেছে৷ তাই, জেলা প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে৷ ইতিমধ্যে ত্রাণ শিবিরে সাহায্য পৌছে দেওয়া হচ্ছে৷ গতকাল বিকেল থেকে বৃষ্টিপাত না হওয়ায় নদীর জলস্তর কমেছে৷

অর্থমন্ত্রী বলেন, বন্যায় তিন ধরনের ক্ষতি হয়েছে৷ তা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে৷ মূলত, বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলের ক্ষতি হয়েছে৷ বন্যায় যেসমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলি দ্রুত তৈরি করে দেওয়ার জন্য সংশ্লীষ্ট দপ্তরকে বলা হয়েছে৷ পূর্ত দপ্তরকে বলা হয়েছে, যেসমস্ত রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, সেগুলি দ্রুত সারাই করে দেওয়ার জন্যা৷
অর্থমন্ত্রী জানান, বন্যা দুর্গতদের সহায়তার জন্য এবং ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করে দেখার জন্য মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিতে অর্থমন্ত্রী, পূর্ত ও রাজস্ব মন্ত্রী, কৃষি মন্ত্রী, মুখ্য সচিব এবং রাজস্ব সচিব রয়েছেন৷ কমিটিতে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে৷ প্রয়োজনে সমস্যা নিয়ে বৈঠকে বসে সমাধানের জন্যও বলা হয়েছে৷ এদিন তিনি জানান, ক্ষয়ক্ষতির পুরো রিপোর্ট এখনো পাওয়া যায়নি৷ তবে, ২০০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে৷

এদিকে, রাজ্যের মঙ্গলবার তেমন বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে৷ বিভিন্ন এলাকা থেকে জল সরে যাচ্ছে৷ ইতিমধ্যেই কিছু কিছু পরিবার ত্রাণ শিবির থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরে গিয়েছেন বলে খবর৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top