News Flash

  • Home
  • Uncategorized
  • কনকনে ঠান্ডা উপেক্ষা করে যোগাভ্যাস করলেন আইটিবিপি জওয়ানরা
Image

কনকনে ঠান্ডা উপেক্ষা করে যোগাভ্যাস করলেন আইটিবিপি জওয়ানরা

লাদাখ, ২১ জুন (হি.স.): ভারত-তিব্বত সীমান্তে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসের কনকনে ঠান্ডা উপেক্ষা করে আন্তর্জাতিক যোগদিবস পালন করলেন আইটিবিপি জওয়ানরা| আইএনএস বিক্রমাদিত্যেও যোগ উত্সব পালিত হয়েছে ২১ জুন| এছাড়া হিমাচল প্রদেশের কুলু, ছত্তিশগড়ের রাজনন্দগঁাও ও উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলাতেও ২১ জুন, বুধবার আন্তর্জাতিক যোগা দিবস পালন করেন আইটিবিপি জওয়ানরা|
বুধবার সকালে লখনউয়ের রামাবাই আম্বেদকর ময়দানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস| প্রতিবেশী দেশ বাংলাদেশে-ও যোগ দিবসে ব্যাপক সাড়া মিলেছে| বুধবার ভোর সোয়া ৫টা থেকে হলুট টি-শার্ট পরে যোগাভ্যাস করেন রাজনীতিবিদ, চিকিত্সক, আমলা থেকে শুরু করে বিশিষ্টজনেরা| যোগ দিবস পালিত হয়েছে পেরু, ক্রোয়েশিয়াতেও| চিনের প্রাচীরেও যোগ চর্চা করা হয় এদিন| লাল পোশাকে চিনের তরুণ-তরুণীরা যোগাভ্যাস করেন|

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top