News Flash

  • Home
  • Uncategorized
  • বগাবিলে উদ্ধার যুবকের মৃতদেহ, আশঙ্কা খুনের
Image

বগাবিলে উদ্ধার যুবকের মৃতদেহ, আশঙ্কা খুনের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন৷৷ পুকুরের জলে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে খোয়াই থানার অধীন বগাবিল এলাকায়৷ মৃত যুবকের নাম শ্যামল দাস৷ বয়স বাইশ বছর৷ সোমবার দুপুরে তাঁর মৃতদেহ পুকুরের জলে ভাসতে দেখে এলাকাবাসী খোয়াই থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
জানা গিয়েছে, মৃত শ্যামল দাসের বাড়ি চড়গনকি এলাকায়৷ সে বিয়ে করেছিল বগাবলি এলাকায়৷ এক উপজাতি পরিবারের মেয়েকে শ্যামল বিয়ে করেছিল৷ রবিবার সে শ্বশুর বাড়িতে গিয়েছিল৷ সকাল থেকেই তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না৷ চবিবশ ঘন্টা পর এলাকারই একটি পুকুরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশ অবশ্য ময়নাতদন্ত রিপোর্ট আসা পর্যন্ত কিছু বলতে পারবে না বলে জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top