News Flash

  • Home
  • Uncategorized
  • কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা
Image

কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক যুবতী গৃহবধূ৷ ঘটনাটি ঘটে রবিবার রাতে তেলিয়ামুড়া মহকুমার চামলামবাড়ি এলাকায়৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎ বিশ্বাসের স্ত্রী শিপ্রা বিশ্বাস (২৪) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগছিল৷ অভাব অনটনের সংসারে চিকিৎসা ব্যয়ভার চালানো নিয়ে স্বামী স্ত্রীর বনিবানা চলছিল না বলে জানা গেছে৷ কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় গৃহবধূ৷ পরিবারের লোকজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ আশঙ্কাজনক অবস্থায় জিবি রেফার করেন৷ সোমবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দেয়৷ যুবতী গৃহবধূর আত্মহত্যার খবরে শোকের ছায়া নেমে আসে এলাকায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top