News Flash

  • Home
  • Uncategorized
  • হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত
Image

হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত

লন্ডন, ২০ জুন (হি.স.) : হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত| টানা তিন ম্যাচে বড় ব্যবধানে জিতেছে আকাশি জার্সি ধারীরা| তারমধ্যে চীরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৭-১ জয়ও রয়েছে| স্বভাবতই ডাচদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী অলিম্পিকে আটবারের সোনা জয়ীরা|
পুল ‘বি’তে বিশ্বের চার নম্বর নেদারল্যান্ডও টানা দু’ম্যাচে জয় পেয়েছে| তাই এই ম্যাচ যে দল জিতবে সেই দলই গ্রুপ শীর্ষে থাকবে| দু’দল শেষ ম্যাচ খেলেছিল ২০১৬ রিও অলিম্পিকে| সেই ম্যাচে ডাচরা ২-১ জিতেছিল| সেই ম্যাচের কথা মাথায় রাখছে না আকাশদীপ-হরমনপ্রীতরা| এই ম্যাচে নামার আগে ভারতের অধিনায়ক মনদীপ সিং বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়ে আমরা খুশি| কিন্তু ওই ম্যাচ অতীত| ডাচরা শক্ত প্রতিদ্বন্দ্বী| তবে ওদের ভয় পাচ্ছি না| তবে ওদের বিরুদ্ধে জিততে গেলে পেনাল্টি কর্ণার ঠিক মতো কাজে লাগাতে হবে|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top