News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা বিজেপির
Image

রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা বিজেপির

নয়াদিল্লি, ১৯ জুন (হিঃস)৷৷ দেশের রাষ্ট্রপতি পদের জন্য এনডিএ প্রার্থী হিসাবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করল

এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনিত হওয়ার পর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাত করেন বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ৷ ছবি-পিআইবি৷

বিজেপি৷ বিহারের বর্তমান রাজ্যপাল রামনাথ কোবিন্দকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় কেন্দ্রের শাসক দল৷ সম্ভবত আগামী ২৩ জুন তিনি মনোনয়নপত্র পেশ করছেন বলে জানা গিয়েচে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলের এই সিদ্ধান্তের কথা জানালেন৷ সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি জানান, সব দলকেই তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ নির্বাচিত হলে কোবিন্দ হবেন কে আর নায়ারণের পর দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি৷
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সংসদীয় দলের বৈঠকে বসেন দলের সভাপতি অমিত শাহ, রাজনাথ সিং, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, নীতিন গডকড়ির মতো কেন্দ্রীয় মন্ত্রিরা৷ ঘন্টা দুই বৈঠক চলার পরে পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নামের পাশে সিলমোহর দেওয়া হয় বলে সূত্রের খবর৷
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য লাড়াই করেছেন কোবিন্দ৷ বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবামী ও মুরলীমনোহর যোশীকে দলের সিদ্ধান্তের কথা জানান বেঙ্কাইয়া নাইডু৷ তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করলেও উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বিজেপির তরফে৷
৭০ বছরের রামনাথ কোবিন্দ কানপুরের দলিত সম্প্রদায়ের নেতা৷ পেসায় আইনজীবী কোবিন্দ কাজ করেছেন দিল্লী হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও৷ ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত বিজেপির দলিত মোর্চার সর্বভারতীয় সভাপতিও ছিলেন৷ তার পাশাপাশি দীর্ঘদিন দলের জাতীয় মুখপাত্রের দায়িত্বের পদও সামলেছেন তিনি৷ ২০১৫ সালের ৮ আগষ্ট বিহারের রাজ্যপাল পদে কোবিন্দকে নিয়োগ করেন রাষ্ট্রপতি৷ ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন৷
এদিকে, রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হলে উপকৃত হবে দেশ৷ সোমবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেছে বিজেপি৷ এবিষয়েই নিজের এই প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ টুইটারে তিনি বলেন, রামনাথ কোবিন্দ ব্যতিক্রমী রাষ্ট্রপতি হবেন৷ সেই সঙ্গে এও বলেন কোবিন্দ দেশের সংবিধান যতটা বোঝেন, দেশও তাতে উপকৃত হবে বলে মন্তব্য করেছেন তিনি৷
প্রধানমন্ত্রী টুইট করে তাঁকে শাসক জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার সমর্থন করে লেখেন, রামনাথ কোবিন্দ কৃষকের সন্তান৷ সমাজের নীচুতলা থেকে উঠে এসেছেন৷ জনসেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন, গরিব ও প্রান্তিক জনগণের হয়ে কাজ করেছেন৷ রাষ্ট্রপতি হওয়ার পরও গরিব, পিছিয়ে পড়া, সমাজে কোণঠাসা মানুষের পক্ষে জোরালো কন্ঠস্বর হয়ে থাকবেন৷ আইনের দুনিয়ায় শ্রী কোবিন্দের যে গভীর জ্ঞান, উপলব্ধি আছে, সংবিধান ভালভাবে উনি বোঝেন, তা দেশের কাজে লাগবে, এও বলেছেন প্রধানমন্ত্রী৷ সোমবার বিকালেই কোবিন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top