News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ জুন মধ্যরাত থেকেই কার‌্যকর হবে জিএসটি, সংসদের অনুষ্ঠানে এর সূচনা করবেন রাষ্ট্রপতি
Image

৩০ জুন মধ্যরাত থেকেই কার‌্যকর হবে জিএসটি, সংসদের অনুষ্ঠানে এর সূচনা করবেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যরাত থেকেই সারা দেশে কার‌্যকর হবে বহু আলোচিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি)| এর জন্য আগামী ৩০ জুন সংসদের সেন্ট্রাল হলে রাত ১১টা থেকে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| ওই দিনের অনুষ্ঠানে জিএসটির সূচনা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|
জিএসটি রূপায়ণ ও বাজারে এর প্রভাব নিয়ে জোর আলোচনা চলছে | এরইমেধ্য জিএসটি চালুর দিন ঘোষণা করে এদিন সাংবাদিক বৈঠক করেন জেটলি | সেখানে তিনি বলেন, ৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকেই কার‌্যকর হবে জিএসটি| তিনি জানিয়েছেন, দেশজুড়ে এই অভিন্ন কর রূপায়ণের সূচনা অনুষ্ঠান হবে সংসদের সেন্ট্রাল হলে | জিএসটির সূচনা অনুষ্ঠানের মঞ্চে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও উপরাষ্ট্রপতি থাকবেন হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন,দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবগৌড়া | ওই অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে |
জিএসটি-র বিভিন্ন ইতিবাচক দিকের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী এদিন দাবি করেন, এর ফলে মুদ্রাস্ফীতির হার ও জিনিসপত্রের দাম কমবে| এরফলে করফাঁকির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের হদিশ পাওয়া যাবে| সরকারের মতে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জনের পর এটাই প্রথম সব থেকে বড় কর সংস্কার |
সারা দেশে এই পণ্য ও পরিষেবা কর লাগু করার আগে সব কটি রাজ্যের সরকারের সঙ্গে মোট ১৭টি বৈঠক করে কেন্দ্র| জিএসটি পর্ষদে কেন্দ্র সহ সব রাজ্যের প্রতিনিধিরাই আছেন| বহু মতানৈক্য এবং মতৈক্যের পর আগামী ৩০ তারিখ মধ্যরাত থেকে চালু হতে চলেছে জিএসটি| জিএসটিতে চারটি কর কাঠামো আছে| সব থেকে কম করের হার ৫ শতাংশযা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য রাখা হয়েছে| তারপর ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং সর্বশেষ ২৮ শতাংশ হারে কর লাগু হবে| জিএসটি পর্ষদের দাবি, এর ফলে দেশে একটিই কর কাঠামো থাকবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top