News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শাশুড়ি জেল হেপাজতে
Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শাশুড়ি জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ জুন৷৷ গৃহবধূ খুনের আড়াই মাস পরে অবশেষে গ্রেপ্তার হল স্বামী এবং শ্বাশুরী৷ আমতলী থানার পুলিশ আধিকারিক সুদীপ পালের নেতৃত্বে অভিযান চালিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার দুই অভিযুক্ত স্বামী কামাল মিঞা এবং শ্বাশুরী মিনারা বেগমকে গ্রেপ্তার করল পুলিশ৷ দুই অভিযুক্ত শশুর বাচ্চু মিঞা এবং ননদের জামাই বাহার মিঞা এখনো পুলিশের নাগালের বাইরে৷ তবে জানা যায় ননদের জামাই আবার শাসক দলের চুনিপুটি নেতা বলে পরিচিত এলাকায়৷ এই দুই আসামী পলাতক বলে জানা যায়৷ গত ৩১ শে মার্চ শচিন্দ্রলাল পশ্চিম পাড়া বাচ্চু মিঞার ছেলের বৌকে চার জন মিলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়৷ ১লা এপ্রিল গৃহবধূর মা আমতলী থানায় চার জন অভিযুক্ত নামে মামলা করে৷ কিন্তু দীর্ঘ আড়াই মাস নারী সংগঠনের কর্মীরা এবং বিরোধী দলের কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী নিয়ে আন্দোলন করেন৷ জানা যায়, গত পনের বছর আগে আমতলী থানাধিন পান্ডবপুরের রাজেশ্বরী নগর এলাকার মৃত মন মিঞার কন্যাকে সামাজিক ভাবে বিয়ে দেয় শচিন্দ্র লাল পশ্চিম পাড়া এলাকার বাচ্চু মিঞার ছেলের সাথে৷ বিয়ের পর থেকেই গৃহবধূ ঝুমাকে মদমত্ত অবস্থায় মারধর করত৷ অবশেষে তাকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়৷ গৃহবধূ ঝুমা বেগম পুলিশের কাছে জবানবন্দি দিয়ে মারা যায়৷ গৃহধূর হত্যার স্বামী এবং শাশুরীকে আজ বিশালগড় মহকুমার আদালতে তোলা হয়৷ অভিযুক্তদের আগামী ২৭-৬-২০১৭ তারিখ পর্যন্ত বিশালগড় জেল হাজতে রাখার নির্দেশ দেয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top