News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিকোণ প্রেমের জেরে সিধাইয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী যুবক
Image

ত্রিকোণ প্রেমের জেরে সিধাইয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ ত্রিকোণ প্রেমের জেরে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে সিধাই মোহনপুরের সোনাতলা গ্রামের রাজেন পাড়ায়৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঐ এলাকার যুবক সুশান্ত দেববর্মা নিজ বাড়িতেই অ্যাসিড খেয়ে নেয়৷ জি বি হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে৷
সংবাদে জানা গিয়েছে, সিধাইয়ের সোনাতলা গ্রামের রাজেন পাড়ার যুবক সুশান্ত দেববর্মার সাথে দুই বছর যাবৎ গ্রামের এক কিশোরীর প্রণয়ের সম্পর্ক৷ এই বিষয়টি গ্রামের মানুষও জানতো৷ রাবার বাগানের মালিক সুশান্তের সাথে দশম শ্রেণীতে পাঠরতা ঐ কিশোরীর প্রণয়ের সম্পর্কে ফাঁটল দেখা দেয় কিছদিন আগে৷ জানা গিয়েছে, ঐ কিশোরী সুশান্তের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অন্য একটি ছেলের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে৷ এই বিষয়টি জানতে পেরে সুশান্ত কিশোরীকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছে৷ কিন্তু, তাতে সে ব্যর্থ হয়৷ কিশোরী কোন ভাবেই পূর্ব প্রেমিকের সাথে সম্পর্ক রাখতে চাইছে না৷ এনিয়ে মনোক্ষুন্ন হয়ে পড়ে সুশান্ত৷
শনিবার নিজ বাড়িতেই অ্যাসিড খেয়ে নেয় সুশান্ত৷ পরিবারের লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে মোহনপুর হাসপাতালালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ জি বি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে৷ চিকিৎসকদের দাবি হাসপাতালে পৌঁছার আগেই সুশান্ত দেববর্মার মৃত্যু হয়েছে৷ এই ব্যাপারে সিধাই থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা সোনাতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ বিভিন্ন মহল থেকে এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ প্রায়শই দেখা যাচ্ছে প্রণয়ের জেরে নানা ধরনের অপরাধ এবং আত্মহননের মতো ঘটনা ঘটছে৷ তথ্যাভিজ্ঞ মহলের দাবি সামাজিক অবক্ষয়ের দরুন এইসব ঘটনা বাড়ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top