News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে চলল গুলি, আতঙ্ক অনন্তবাগে
Image

সাত সকালে চলল গুলি, আতঙ্ক অনন্তবাগে

শ্রীনগর, ১৭ জুন (হি.স.): সাত সকালে গুলির শব্দে আতঙ্কের পরিবেশ তৈরি হল দক্ষিণ কাশ্মীরের অনন্তবাগ জেলার বিজবেহারা এলাকায়| শনিবার সকালে বিজবেহারা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ক্যাম্পের কাছে গুলির শব্দ শোনা যায়| মুহূর্তের মধ্যে গোটা এলাকার মানুষকে আতঙ্ক গ্রাস করে| তবে, স্বস্তি হল এই ঘটনার হতাহতের কোনও খবর নেই| সিআরপিএফ সূত্রের খবর, শনিবার সকালে বিজবেহারা এলাকায় সিআরপিএফ ক্যাম্পের কাছে গুলির শব্দ শোনা যায়| তবে এটি কোনও জঙ্গি হামলা নয়|

শুক্রবারই অনন্তবাগ জেলার অচাবলে পুলিশের একটি আরক্ষীদলের উপর হামলায় স্টেশন হাউজ অফিসার (এসএইচও) সহ ৬ জন শহিদ হয়েছেন| ঘটনার পর থেকেই পাল্টা অভিযানে নেমেছে যৌথবাহিনী| নিহত অফিসার হলেন সাব-ইন্সপেক্টর ফিরোজ| আহত আরও কয়েকজনের হাসপাতালে চিকিত্সা চলছে|

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top