News Flash

  • Home
  • Uncategorized
  • তল্লাশি অভিযান শেষ, আরওয়ানি গ্রাম থেকে উদ্ধার মাট্টু সহ ৩ আতঙ্কবাদীর দেহ
Image

তল্লাশি অভিযান শেষ, আরওয়ানি গ্রাম থেকে উদ্ধার মাট্টু সহ ৩ আতঙ্কবাদীর দেহ

শ্রীনগর, ১৭ জুন (হি.স.): রাতভর তল্লাশি অভিযানের পর শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের আরওয়ানি গ্রাম থেকে উদ্ধার করা হল শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গি জুনাইদ আহমেদ মাট্টু সহ ৩ আতঙ্কবাদীর দেহ| দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক| এর মধ্যে রয়েছে দু’টি একে-৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন ও আরও অন্যান্য সামগ্রী| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা এলাকার আরওয়ানি গ্রামে এনকাউন্টারে খতম হয়েছে শীর্ষ লস্কর জঙ্গি জুনাইদ আহমেদ মাট্টু ওরফে `জানা’ (২৪), আদিল মুশতাক মীর ওরফে `নানা’ (১৮) এবং নিসার আহমেদ ওয়ানি (২০)|

বিজবেহারার আরওয়ানি গ্রামে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই শুক্রবার জোরদার তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী| সেখানেই শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয় মাট্টু সহ ত লস্কর জঙ্গি| রাতভর তল্লাশি অভিযানের পর শনিবার সকালে নিহত ৩ লস্কর জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে|

২০১৫ সালের জুন মাসে সন্ত্রাসমূলক কার্যকলাপে যোগ দেয় কুলগাম জেলার খুদওয়ানি গ্রামের বাসিন্দা ২৪ বছরের মাট্টু| খুব শীঘ্রই তাকে দক্ষিণ কাশ্মীরে লস্কর জঙ্গিদের কমান্ডার নিযুক্ত করা হয়| গত দুই বছরে ধরে কাশ্মীরে লস্কর সংগঠনের একাধিক নাশকতার কাজে নেতৃত্ব দিয়েছে মাট্টু| আদিল মুশতাক মীর-এর বাড়ি পাম্পোরের ফ্রাসবাল এলাকায়| অপর নিহত জঙ্গি নিসার আহমেদ ওয়ানি সোপিয়ান জেলার হেফ শ্রেমাল এলাকার বাসিন্দা|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top