News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মবিরতিতে যাচ্ছেন বন দপ্তরের তিন শতাধিক কর্মী
Image

কর্মবিরতিতে যাচ্ছেন বন দপ্তরের তিন শতাধিক কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ নিয়মিতকরণের দাবিতে বন দপ্তরের কর্মীরা আগামী ২১ জুন থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ শুক্রবার বন দপ্তরের অনিয়মিত কর্মীদের এক প্রতিনিধি দল মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সাথে দেখা করতে যান৷ কিন্তু, অর্থমন্ত্রীর সাথে আজ তাঁদের দেখা হয়নি৷ তাতে তাঁরা ভিষণ ক্ষুব্ধ হন৷ তাঁরা জানিয়েছেন, ১৫-২০ বছর ধরে অনিয়মিত কর্মী হিসেবে কাজ করছেন৷ কিন্তু, তাঁদের নিয়মিতকরণের আশ্বাস দেওয়া হলেও ইতিবাচক কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ ইতিপূর্বে বনমন্ত্রীর সাথেও তাঁরা দেখা করেছেন৷ জনৈক প্রতিনিধি বিশ্বনাথ রাঠোর জানিয়েছেন, তাঁদের নিয়মিতকরণের জন্য বনমন্ত্রী সম্মতি জানিয়েছেন৷ কিন্তু, অর্থমন্ত্রী এবিষয়ে সম্মতি দিচ্ছেন না৷ তাই আজ অর্থমন্ত্রী ভানুলাল সাহার দেখা করার জন্য এসেছিলাম৷ কিন্তু, পূর্ব সূচী থাকা সত্বেও তিনি আজ আমাদের সাথে দেখা করেন নি৷
শ্রীরাঠোর জানিয়েছেন, দীর্ঘদিন রাজ্য সরকারের কাছে নিয়মিতকরণের অনুরোধ জানানো সত্বেও কোন সাড়া পাওয়া যায়নি৷ আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য সরকার যদি তাঁদের নিয়মিতকরণের বিষয়ে কোন সিদ্ধান্ত না নেয়, তাহলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন অনিয়মিত কর্মীরা৷ তিনি জানান, দাবি আদায়ে আন্দোলন ছাড়া অন্য কোন পথ খোলা নেই তাঁদের কাছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top