News Flash

  • Home
  • Uncategorized
  • টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হল শিশুর
Image

টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হল শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ টাকার অভাবে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হল দেড় বছরের এক শিশুর৷ গন্ডাছড়া মহকুমার ভক্তপাড়া এলাকার বাসিন্দা জর্মজয় চাকমার দেড় বছরের শিশুপুত্র বিকাশ চাকমা বুধবার সন্ধ্যায় মারা যায়৷ জানা গেছে, বেশ কয়েকদিন জ্বরে ভুগছিল বিকাশ৷ তার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল এবং পুষ্টিরও অভাব ছিল৷ গত ৬ জুন তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে তাকে দু’দিন পর গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ অভিযোগ, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে গোমতি জেলা হাসপাতালে পাঠানোর জন্য কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেননি হাসপাতাল কর্তৃপক্ষ৷
এদিকে, বিকাশের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতি জেলা হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি’তে প্রাথমিক চিকিৎসার পর টাকার অভাবে তাকে বাড়ি নিয়ে চলে যান শিশুটির বাবা৷ জানা গেছে, গরু বিক্রি করে শিশুটির চিকিৎসার খরচ চালাচ্ছিলেন তার বাবা৷ কিন্তু, টাকা ফুরিয়ে যাওয়ায় তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে যান৷ বাড়িতে এনে বনানি চিকিৎসা শুরু হয় শিশুটির৷ কিন্তু, তাতে সাড়া দেয়নি শিশুটি৷ বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে৷
এদিকে, প্রশাসন শিশু মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ৷ জানা গেছে, গন্ডাছড়া মহকুমা শাসক এবং গন্ডাছড়া হাসপাতালের এসডিএমও শিশুটির বাড়ি গিয়েছিলেন৷ টাকার অভাবে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে, এই খবর চেপে যাওয়ারও চেষ্টা করছে প্রশাসন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top