News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ
Image

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য পর্যাপ্ত হুইলচেয়ার ও ট্রলির ব্যবস্থা না থাকার অভিযোগে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।

অভিযোগ, জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের এক ওয়ার্ড থেকে অন্যত্র নিয়ে যেতে কিংবা হাসপাতালের বিভিন্ন বিভাগে পৌঁছাতে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা। বিশেষ করে গুরুতর অসুস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে বলে অভিযোগ।

হাসপাতালের পরিষেবা ও রোগীদের সমস্যার দিকে কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের পরিজনদের একাংশ।

তাঁদের অভিযোগ, রোগীরা যখন হাসপাতাল চত্বরে হুইলচেয়ার ও ট্রলির অভাবে সমস্যায় পড়ছেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্তাদের নজরদারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।  রোগীদের স্বার্থে পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার ও ট্রলি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষেবা ব্যবস্থায় নিয়মিত নজরদারি ও দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

কাঠালিয়া ও মোহনভোগে বিজেপির ১০ ভিলেজে মনোনয়ন দাখিল, নেতৃত্বে প্রতিমা ভৌমিক ও কিশোর বর্মন

কাঠালিয়া, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ও মোহনভোগ ব্লকে বিজেপির…

ByByReshmi Debnath Sep 7, 2026

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top