News Flash

  • Home
  • Uncategorized
  • শাফি বিশ্ব সন্ত্রাসবাদী, ঘোষণা আমেরিকার
Image

শাফি বিশ্ব সন্ত্রাসবাদী, ঘোষণা আমেরিকার

ওয়াশিংটন, ১৭ জুন (হি.স.) : বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা পেল ভারতীয় উপমহাদেশে আইএস-এর জঙ্গি কার্যকলাপ বিস্তারের মূল নেতা মহম্মদ শাফি আরমার | তথ্য প্রযুক্তিতে পারদর্শী শফির কাজ হল ভারতীয় উপমহাদেশে থেকে তরুণ-তরুণীদের আইএস-র মন্ত্রে দিক্ষীত করে নিয়োগ করা| সেই মহম্মদ শাফিকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র| ৩০ বছর বয়সি পলাতক এই জঙ্গি নেতার বিরুদ্ধে ইন্টারপোলের তরফে রেড কর্নার নোটিসও জারি করা হয়েছে| বৃহস্পতিবার মার্কিন স্টেট ট্রেজারি দফতর যখন স্পেশালি ডেজিগনেটেড বিশ্ব সন্ত্রাসবাদীদের একটি তালিকা তৈরি করছিল, তাতেই আরমারের নামটি নথিভূক্ত করা হয়|
প্রসঙ্গত, আইএস-এর সঙ্গে যুক্ত শাফিই হল প্রথম ভারতীয় জঙ্গি নেতা যাকে প্রকাশ্যে এধরনের তকমা দিল আমেরিকা | আরমার কর্ণাটকের ভাটকলের বাসিন্দা| এই তরুণের আরও অনেক নাম আছে যেমন ছোটে মৌলা, অঞ্জন ভাই এবং ইউসুফ-আল-হিন্দি| গোয়েন্দাসূত্রে দাবি করা হয়েছে মহম্মদ শাফি ইতিমধ্যে প্রায় ডজনখানেক তরুণ-তরুণীকে আইএস-এর আদর্শে অনুপ্রাণিত করে এই জঙ্গি সংগঠনে নিয়োগ করেছে| জঙ্গি হামলা চালানো, অস্ত্র আমদানি, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া সহ নানা সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে মহম্মদ শাফির নাম|আপাতত তাকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের আরও দুই আইএস নেতার সঙ্গে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিল মার্কিন প্রশাসন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top