News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্তে আসতে পারলেন না সোনিয়া-রাজনাথরা
Image

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্তে আসতে পারলেন না সোনিয়া-রাজনাথরা

নয়াদিল্লি,১৬ জুন (হি.স.): রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| শুক্রবার সোনিয়ার বাসভবনে এই দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়| এই আলোচনায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং গুলাম নবি আজাদ| তবে এদিনের বৈঠকে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা| এবিষয়ে গুলাম নবি আজাদ জানান, বিজেপি নেতারা কোনও নাম নিয়ে আলোচনা করেননি| কংগ্রেস সভানেত্রীর কাছেই তাঁদের পছন্দের প্রার্থীর নাম জানতে চেয়েছিলেন | রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সহমতে আসতে আগে বিজেপিকে তাদের প্রার্থীর নাম জানাতে হবে বলে জানান আজাদ |
জানা গেছে, এদিন সকাল ১১টা নাগাদ ১০ নম্বর জনপথ রোডে সোনিয়া গান্ধীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| প্রায় ৩০ মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয়| বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং গুলাম নবি আজাদ| এদিনের বৈঠক শেষে গুলাম নবি আজাদ সাংবাদিকদের জানান, বিজেপি নেতারা কোনও নাম নিয়ে আলোচনা করেননি| বরং তাঁরা কংগ্রেস সভানেত্রীর কাছেই তাঁদের পছন্দের প্রার্থীর নাম জানতে চেয়েছিলেন| বিজেপি রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতির আবেদন জানিয়েছে| তবে তার আগে বিজেপিকে তাদের প্রার্থীর নাম জানাতে হবে| তারপর সর্বসম্মতির প্রশ্ন আসবে| আজাদ আরও বলেন, তাঁদের আশা ছিল, বিজেপি কোনও প্রার্থীর নাম জানাবে| সেই নাম নিয়ে তারপর তাঁরা অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে ঠিক করবেন সর্বসম্মতি দেওয়া হবে কিনা| কিন্তু বিজেপি যেহেতু কোনও নাম এখনও বলেনি তাই সর্বসম্মতির এখনই প্রশ্নও নেই|
মল্লিকার্জুন খাড়গে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সহযোগিতার আবেদন নিয়ে দলনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওঁরা| তবে আমার মনে হচ্ছে বিজেপির মনে অন্য কিছু ঠিক আছে| তাই ওঁরা সহযোগিতা চাইছেন| এখনও কোনও নামই সামনে আনেনি বিজেপি| তাই সর্বসম্মতির প্রশ্নই উঠছে না|
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে সহমতে পৌঁছতে কেন্দ্রের শাসক দল বিজেপি এই প্রথম বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করল | রাজনাথ ও বেঙ্কাইয়া এরপর সিপিএমের সদর দফতরে গিয়ে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেই আলোচনা করবেন বলে জানা গিয়েছে| আগামী ১৭ জুলাই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন | মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ জুন|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top