News Flash

  • Home
  • Uncategorized
  • মণীশের বাড়িতে সিবিআই হানা, রেকর্ড করা হল বয়ান
Image

মণীশের বাড়িতে সিবিআই হানা, রেকর্ড করা হল বয়ান

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): দুর্নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই গোয়েন্দারা| শুক্রবার সকালে দিল্লির মথুরা রোডে মণীশ সিসোদিয়ার সরকারি বাসভবন এবি-১৭-এ হানা দেন সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর গোয়েন্দারা| সূত্রের খবর, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আম আদমি পার্টির শীর্ষ এই নেতাকে| এমনকি রেকর্ড করা হয় তাঁর বয়ান|
সিবিআই গোয়েন্দারা জানিয়েছেন, ২০১৬ সালে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এদিন মণীশ সিসোদিয়ার বিবৃতি রেকর্ড করা হয়েছে| মণীশ সিসোদিয়ার বাড়িতে কোনও তল্লাশি চালানো হয়নি| মামলাটি ‘Talk to AK’ আম আদমি পার্টির প্রচারাভিযানের আর্থিক অনিয়মের সঙ্গে সম্পর্কিত| গত মাসে দিল্লি সচিবালয়েও হানা দিয়েছিল সিবিআই|

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top