News Flash

  • Home
  • Uncategorized
  • বেকার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কমলপুরে, চাঞ্চল্য
Image

বেকার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কমলপুরে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ বেকারত্বের জ্বালায় পুড়ছে রাজ্যের বহু শিক্ষিত যুবক যুবতী৷ নেই কোন কর্মসংস্থানের সুনির্দিষ্ট দিশা৷ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন রাজ্যের যুবশক্তি৷
বেকার ইঞ্জিনিয়ারের মৃত্যুকে ঘিরে বুধবার কমলপুরের এসডিএম চৌমুনহনী এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ বেকার ইঞ্জিনিয়ারের নাম অভিজিৎ দত্ত৷ মহকুমা শাসকের সরকারী আবাসনের পাশেই রাজ্যের শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী দীপক গুপ্ত’র বাড়ি৷ প্রতিদিনের মতো দীপকবাবুর একমাত্র পুত্র অভিজিৎ বুধবার সকালে নিজের ঘরের দরজা না খোলাতেই, সন্দেহ হচ্ছিল পরিবারের অন্যান্য সদস্যদের৷ পরে বহু ডাকাডাকি করেও ছেলের কোনও সাড়া না পেলে ততক্ষণে এলাকার লোকজনও জড়ো হতে থাকে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে অভিজিৎকে৷ বেলা প্রায় সারে দশটা নাগাদ স্থানীয় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে৷ জানা গেছে, অভিজিৎ বেকারত্বের জ্বালায় ভুগছিল৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top