News Flash

  • Home
  • Uncategorized
  • কুলগামে জঙ্গি হামলায় জখম এক মহিলা
Image

কুলগামে জঙ্গি হামলায় জখম এক মহিলা

শ্রীনগর, ১৬ জুন (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় জখম হলেন ২৫ বছর বয়সি এক মহিলা| বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কুলগাম জেলার কাতরাসু গ্রামে| আতঙ্কবাদীদের গুলিতে জখম হয়েছেন সুরায়া জান (২৫) নামে এক মহিলা| তাঁর ডান পায়ে গুলি লেগেছে| রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএমএইচএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
বৃহস্পতিবারই কুলগামেরই বোগান্ড গ্রামে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এক পুলিশ কর্মীকে| কনস্টেবল সাবির আহমেদকে তাঁর বাড়ির বাইরেই গুলি করে এক দল সন্ত্রাসবাদী| এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কুলগামেরই কাতরাসু গ্রামে জঙ্গি হামলায় জখম হলেন ২৫ বছর বয়সি এক মহিলা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top