News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি বিজেপি : ফড়ণবীশ
Image

মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি বিজেপি : ফড়ণবীশ

মুম্বই, ১৫ জুন (হি.স.) : মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি বিজেপি| শরিক শিবসেনার হুশিয়ারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ| সরকার কৃষকদের ঋণ মকুবের ঘোষণা না করলে তাঁর দল সমর্থন তুলে নিতে পারে বলে | একটি টেলিভিশন চ্যানেলনে বলেছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত | রাউতের এই মন্তব্যে রাজ্যে অকাল বিধানসভা নির্বাচনের জল্পনা উস্কে দেয়| যা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই মন্তব্য করেন আত্মবিশ্বাসী ফড়ণবীশ |
কৃষক আন্দোলনের চাপের মুখে মহারাষ্ট্র সরকার গত রবিবার ঋণ মকুবের ঘোষণা করেছে| এরইমধ্যে নাম না করে শিবসেনাকে কটাক্ষ করে ফড়ণবীস বলেছেন, কেউ কেউ সরকার ফেলে দেওয়ার কথা বলছে| তারা সমর্থন তুলে নেওয়ার কথা বলছে| আমরা কিন্তু মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি| ফড়ণবীশ আরও বলেছেন, কেউ যদি আমাদের মধ্যবর্তী ভোটে যেতে বাধ্য করে তাহলেও আমি আত্মবিশ্বাসী যে, আমরাই আবার সরকার গড়ব| এপ্রসঙ্গে স্থানীয় ক্ষেত্রে নির্বাচনে বিজেপির সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন, বিভিন্ন ধরনের আন্দোলন সত্ত্বেও মানুষ তাঁদের সরকারের ওপর আস্থা রেখেছে| দল যে সাফল্য পেয়েছে, তা নজিরবিহীন| কংগ্রেস-এনসিপি তাদের সেরা সময়েও এত সাফল্য পায়নি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top