News Flash

  • Home
  • Uncategorized
  • পুণের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ
Image

পুণের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ

পুণে, ১৫ জুন (হি.স.) : বৃহস্পতিবার সকালে হঠাত্ বিস্ফোরণে কেঁপে উঠল পুণের অর্ডন্যান্স ফ্যাক্টরি| স্থানীয় পুলিশ ও দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে| রোজকার মতোই কাজ চলছিল| হঠাত্ বিস্ফোরণের জেরে আতঙ্ক ছ়ড়িয়ে পড়ে| সূত্রের খবর, পুণের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় দু’জন কর্মী মারা গিয়েছেন| ঘটনাস্থল পুণে শহরের ডেহু রোডের খাড়কি এলাকায় অস্ত্র তৈরির এই কারখানায় সকাল সাড়ে নটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গিয়েছে|
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে| তবে কী কারণে বিস্ফোরণ, তা জানা যায়নি| বিস্ফোরক দ্রব্য এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে বলে অনুমান করা হচ্ছে| তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top