News Flash

  • Home
  • Uncategorized
  • কামাখ্যা রেলস্টেশনে গ্রেফতার তিন এনডিএফবি (সং) ক্যাডার
Image

কামাখ্যা রেলস্টেশনে গ্রেফতার তিন এনডিএফবি (সং) ক্যাডার

গুয়াহাটি, ১৫ জুন, (হি.স.) : গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশন থেকে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনডিএফবি (সংবিজিত)-র তিন সক্রিয় সদস্যকে। আজ বৃহস্পতিবার বেলা প্রায় ১১.৪৫ মিনিটে কামাখ্যার ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করেছে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনী। গ্রেফতারের পর তিন জঙ্গিকে অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা তাঁদের কবজায় নিয়ে ম্যারাথন করছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, আজই সকালে সন্দেহভাজন তিন জঙ্গি কামাখ্যা-লিডু নাগাল্যান্ড এক্সপ্রেসের ৫ নম্বর কামরায় চড়ে কামাখ্যা স্টেশনে পৌঁছয়। তাদের হেফাজত থেকে একটি ব্যাগ বাজেয়াপ্ত করলেও এর ভিতর থেকে কী উদ্ধার হয়েছে তা খোলসা করা হয়নি।
সূত্রটি জানিয়েছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জালুকবাড়ির এসিপি-র নেতৃত্বে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, জালুকবাড়ি থানার ওসি-সহ সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনীর অভিযানে ধরা হয় তাদের।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top