News Flash

  • Home
  • Uncategorized
  • চবিবশ ঘন্টায় জলে ডুবে দুই নাবালিকার মৃত্যু
Image

চবিবশ ঘন্টায় জলে ডুবে দুই নাবালিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ জুন৷৷ চবিবশ ঘন্টায় দুই নাবালিকার জলে ডুবে মৃত্যু হয়েছে৷ সোমবার ঘটেছে অমরপুরের বুরবুয়া এলাকায়৷ মৃতার নাম মিশানী জমাতিয়৷ বয়স দশ৷ অপর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উদয়পুরের দাতারামে৷ মৃতার নাম মিলারং রিয়া৷ বয়স বার৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার দুপুরে বাড়ির একটি পুকুরে একাই স্নান করতে যায় মিলারুং রিয়া৷ সে স্থানীয় সুকলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী৷ বাড়ির লোকজন তখন যে যার কাজে ব্যস্ত ছিলেন৷ অন্যান্য দিনের মতো এদিনও মিলারুং স্নান করতে পুকুরে যায়৷ পুকুরে ঘাটে একটি কাঠের লগ ছিল৷ বহু পুরনো এই কাঠের লগে বসেই স্নান করছিল৷ আচমকা ঐ কাঠের লগটি বাঁশের মাচা থেকে পড়ে যায়৷ তাতে মিলারুংয়ের ফ্রক ঐ লগে আটকে যায়৷ বড় মাপের ঐ লগটি জলের নীচে চলে যায়৷ তাতে নাবালিকাটিও জলের নীচে ডুবে যায়৷ দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পরও স্নান সেরে ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজনের সন্দেহ হয়৷ তারা এদিক ওদিক ডাকাডাকি করে কোন হদিশ না পেয়ে পুকুরের জলে তল্লাসি চালায়৷ তল্লাসিতে মিলে মিলারুং এর নিথর দেহ৷ পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানে ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেয়৷ নাবালিকার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দাতারাম৷
অন্যদিকে, সোমবার অমরপুরের বুরবুরা এলাকায় ভাইয়ের সাথে গোমতী নদীতে লাকড়ি সংগ্রহ করতে যায় মিশানী জমাতিয়া নামে দশ বছরের এক নাবালিকা৷ জল থেকে লাকড়ি তুলতে গিয়ে আচমকা ডুবে যায় সে৷ স্থানীয় লোকজন দৌড়ঝাপ করে ঐ নাবালিকাকে উদ্ধারের চেষ্টা করে৷ উদ্ধারও করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়৷ তার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top