News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল হগব পন্থী কর্মচারীদের
Image

রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল হগব পন্থী কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ কর্মচারীদের বেতন ভাতা পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়ার সাথে সাথেই রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন হগব মার্কা কর্মচারীরা৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ অনুযায়ী নয়া বেতন ভাতা কাঠামো  গ্রহণ করে যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে তাতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড) সন্তোষ ব্যক্ত করে খুশীতে রাজপথে নেমে পড়ে৷ সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানোর লক্ষ্যে একটি মিছিল সংগঠিত করা হয় এদিন বিকালে রাজধানী আগরতলায়৷ এদিন দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন অফিসে প্রস্তুতি চলছি মিছিলে যাবার৷ অফিস ছুটির পর হগবপন্থী কর্মচারীরা রাজপথে নেমে পড়েন৷ এদিনের মিছিল থেকে সাফ জাহির হয়েছে হগবপন্থী কর্মচারীরা যে এখনো বামফ্রন্ট সরকারকে চোখের মণির মতো আগলে ধরে রাখতে চায়৷ রাজনৈতিক মহলের মতে শাসক দলের এই কর্মচারী সংগঠনকে মাঠে নামানো হয়েছে মূলতঃ তাদের যে বামফ্রন্টের প্রতি আস্থা রয়েছে তা জাহির করার জন্য৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top