News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি এক, জখম তিনজন
Image

যান সন্ত্রাসের বলি এক, জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বাইক ও মারুতী ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত একজন ও জখম দুইজন৷ দূর্ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অধীন দুর্গাবাড়ি মাস্টার টিলা এলাকায় মঙ্গলবার৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বাইক নিয়ে উমেশ সরকার (২৩) দ্রুতবেগে আসার পথে দূর্ঘটনার কবলে পড়ে৷ বাইকে তিনজন ছিল৷ তিনজনই আহত হয়েছেন৷ স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে জি বি হাসপাতালে পাঠায়৷ জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাইক চালক উমেশ সরকারের মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ অন্যদিকে দূর্ঘটনার পরপরই ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পুলিশ টিআর-০১-বি-১২৪৪ নম্বরের মারুতী ভ্যানটি আটক করেছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top