News Flash

  • Home
  • Uncategorized
  • পাশে থাকার আশ্বাসে মন গলেনি, আন্দোলনে যাচ্ছে চাকুরীচ্যুত শিক্ষকরা
Image

পাশে থাকার আশ্বাসে মন গলেনি, আন্দোলনে যাচ্ছে চাকুরীচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পাশে থাকার আশ্বাসে মন গলেনি চাকুরীচ্যুত শিক্ষকদের৷ তাঁদের ৪ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে চাকুরীচ্যুত শিক্ষকরা হুমকি দিয়েছেন৷
তাঁদের সাফ কথা ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের দ্রুত রেগুলার স্কেলে চাকুরীর ব্যবস্থা, কোন ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন যাতে না হতে হয় এবং ভবিষ্যতে কোন দিনও আইনী জটিলতায় পড়তে না হয় তা সুনিশ্চিত করা এবং সার্ভিস কন্টিনিউশন বজায় রাখা, এই চারটি দাবি রাজ্য সরকারকে মানতেই হবে৷ তা নাহলে চাকুরীচ্যুত শিক্ষকরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন৷
তাঁদের বক্তব্য রাজ্য সরকার কেবল পাশে আছি বললেই চলবে না, সমস্ত দাবি মানতে হবে৷ তাতে প্রশ্ণ উঠেছে, রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের পুনর্বাসনের লক্ষ্যে যে ১৩ হাজার নতুন পদ সৃষ্টি করেছে, ঐ পদে চাকুরীচ্যুত শিক্ষকরা চাকুরী যোগ দেবেন কি না৷ রাজ্য সরকার ইতিপূর্বে ১৩ হাজার নতুন পদে নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী প্রকাশ করেছে৷ সে মোতাবেক প্রত্যেকেই নতুন প্রক্রিয়ার অন্তর্গত চাকুরীতে নিয়োগ হবেন৷ ফলে, চাকুরীচ্যুত শিক্ষকদের দাবী অনুযায়ী ঐ ১৩ হাজার পদে তাঁদের নিয়োগের কোন সম্ভাবনা নেই৷ কারণ, রাজ্য এই ১৩ হাজার পদের জন্য নিয়োগ নীতি পৃথকভাবে তৈরি করবে না৷ তাতে, শিক্ষা দপ্তর ছাড়া অন্যান্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে৷
ফলে, এখন চাকুরীচ্যুত শিক্ষকদের পূনর্বাসনের প্রশ্ণে রাজ্য সরকার জটিল পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে৷ মঙ্গলবার মাতঙ্গীনি প্রতিলতা হলে ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের এক হলসভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, দাবী-দাওয়া এবং আগামী দিনের কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে৷
পাশাপাশি আরো জানা গেছে, দাবিগুলি নিয়ে চাকুরীচ্যুত শিক্ষকরা দাবী আদায়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা, মুখ্যসচিব, শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top