News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর দাবীতে স্বাস্থ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্সিং বেকারদের
Image

চাকুরীর দাবীতে স্বাস্থ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্সিং বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ সরকারী চাকুরীর দাবীতে আন্দোলনমুখী হচ্ছে বেকার যুবক যুবতীরা৷ এবারে

স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর আবাসনে হাজির হন নার্সিং কোর্স করা বেকার যুবক যুবতীরা৷ ছবি নিজস্ব৷

জিএনএম নার্সিং পাশ করা বেকার যুবক যুবতীরা সরব হলেন৷ তিনটি ব্যাচ পাশ করে বসে রয়েছে দীর্ঘদিন ধরে৷ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোন নিয়োগ প্রক্রিয়ার তদ্বিরতা নেই৷ এই অভিযোগ এনে মঙ্গলবার জিএনএম কোর্স করা বেকার যুবক যুবতীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেয়৷ পরে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবী সনদ তুলে দেওয়া হয়৷ তাদের বক্তব্য বিভিন্ন হাসপাতালে শূন্যপদ থাকলেও নিয়োগ করা হচ্ছে না কেন৷ তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সরকারী ও বিভিন্ন বেসরকারী স্বীকৃত নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করা বেকারদের নিয়োগ খুব শীঘ্রই করার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷ মন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে নার্সিংয়ের বেকার যুবক যুবতী আপাতত আন্দোলনকে আর তেজী করবে না৷ এখন দেখার আশ্বাসের বাস্তব রূপ কবে লক্ষ্য করা যায়৷ যদিও রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নার্সিং স্টাফের ঘাটতি রয়েছে৷ তার জন্য  চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে৷ রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না বলে বিভিন্ন সময়ে অভিযোগও উঠেছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে৷ চিকিৎসায় গাফিলতিরও অভিযোগ উঠে প্রতিনিয়ত৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top