News Flash

  • Home
  • Uncategorized
  • নলছড়ে যুবতী, অম্পিতে গৃহবধূ ধর্ষিতা, মামলা
Image

নলছড়ে যুবতী, অম্পিতে গৃহবধূ ধর্ষিতা, মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ প্রণয়ের সূত্রে এক যুবতীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মেলাঘর থানার অধীন নলছড়ে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, নলছড়ের রাজেশ দেবনাথ নামে এক যুবকের সাথে মোবাইলের মাধ্যমে সোস্যাল নেটওয়ার্ক সাইটে পরিচয় হয় রামপদ পাড়ার এক যুবতীর৷ কিছুদিন আগে তারা পরস্পর প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়৷ শনিবার রাজেশ দেবনাথ ঐ যুবতীকে প্রস্তাব দেয় তার সাথে দেখা করার জন্য৷ সেই মোতাবেক ঐ যুবতী নলছড়ে যায়৷ রাজ্যেশ সেখানে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে নিয়ে যায় যুবতীকে৷ সন্ধ্যার পর থেকে ঐ যুবতীকে রাতভর দফায় দফায় ধর্ষণ করে আটকে রেখে৷ পরদিন তথা রবিবার সকালে ঐ যুবতীকে রাজেশ নলছড় বাজারে এনে ছেড়ে দিয়ে যায়৷ পরে ঐ যুবতী বুঝতে পারে যে রাজেশ তার সাথে প্রতারণা করেছে৷ সে তাকে বিয়ে করবে না৷ এরপর ঐ যুবতীর পরিবার গোটা ঘটনা জেনে মেলাঘর থানায় রাজেশ দেবনাথের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ২৩/১৭৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায়৷ পুলিশ অভিযুক্ত রাজেশ দেবনাথকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েছে৷ তবে সে পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে অম্পি থানার অধীন দিনমণি কারবারি পাড়ায় রবিবার রাত আটটা নাগাদ৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত যুবক জীতেন্দ্র কলই (২৭) কে গ্রেপ্তার করেছে৷
সংবাদে প্রকাশ, জীতেন্দ্র কলই এলাকায় বখাটে যুবক বলে পরিচিত৷ নানা ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে৷ রবিবার রাতে প্রতিবেশী গৃহবধূ প্রাকৃতিক কাজ করার জন্য ঘরের বাইরে যায়৷ তখন সুযোগ বুঝে জীতেন্দ্র গৃহবধূর ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে৷ যখন গৃহবধূ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে তখনই জীতেন্দ্র তাকে ঝাপটে ধরে এবং মুখে চাপা দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷ পরদিন সকালে তথা সোমবার ঐ গৃহবধূর স্বামী অম্পি থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত জীতেন্দ্র কলইকে গ্রেপ্তার করেছে৷ এলাকার লোকজন জীতেন্দ্র কলইয়ের কঠোর শাস্তির দাবী করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top