News Flash

  • Home
  • Uncategorized
  • দলত্যাগীদের বিদ্রুপ করল সিপিএম, পাল্টা জবাবে রাজনৈতিক উত্তেজনা
Image

দলত্যাগীদের বিদ্রুপ করল সিপিএম, পাল্টা জবাবে রাজনৈতিক উত্তেজনা

আগরতলা, ১২ জুন (হিঃসঃ)৷৷ সিপিএম এর দুই নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর উভয়পক্ষের মধ্যে উত্তেজক বাক্য বিনিময় শুরু হয়েছে৷ অভিযোগ উঠেছে রাজনৈতিক শিষ্ঠাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়া নিয়েও৷ রবিবার সিপিআইএম এর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিয়ে রাজ্য বিধানসভা প্রাক্তন অধ্যক্ষ তথা ৬ বারের বিধায়ক জিতেন সরকার এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য জয় কিশোর জামাতিয়া বিজেপিতে যোগ দিয়েছেন৷ বিজেপিতে যোগদান কালে তারা সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আনেন৷ এবিষয়ে আজ সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ একদল ছেড়ে অন্য দলে যেতেই পারে৷ কিন্তু বিষয় হচ্ছে বিজেপিকে নিয়ে৷ বিজেপিতে যে সব মাল মশলা সিপিআইএম থেকে ঢুকছে তাতে বিজেপি পার্টিটাই ময়লাখলায় পরিণত হচ্ছে৷ তিনি আরও বলেন, পার্টিতে থেকে পাটির আভ্যন্তরীণ বিষয়গুলির আলাপ আলোচনা জন্য উত্থাপন করলে নেতৃত্ব তাতে গুরুত্ব দেয়৷ কিন্তু পার্টি থেকে বেরিয়ে গিয়ে কোন অভিযোগ করলে তা মূল্যহীন হয়ে পরে পার্টির গঠনতন্ত্রে এসব নিয়ে আলোচনার কোন স্থান নেই৷ জিতেন সরকার ও জয় কিশোর জামাতিয়ার বক্তব্যও পার্টির গঠনতন্ত্র অনুযায়ী বিচার্য বিষয়ই নয়৷ বিজন বাবুর বক্তব্যে উষ্মা প্রকাশ করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জিতেন সরকার বলেন, রাজনীতিতে শিষ্টাচার বলতে কোন বিষয় আছে তা সিপিআইএমের নেতারা ভুলে গেছেন৷ বিজন বাবুর অনেক আগে আমি পার্টিতে এসেছি৷ এমনকি মুখ্যমন্ত্রী মানিক সরকারেরও বহু আগে পার্টির জন্য কাজ শুরু করেছি৷ টানা ৪৫ বছর সিপিআইএমের জন্য ঘাম ঝরিয়েছি৷ ফলে কোন বক্তব্য রাখার আগে চিন্তা করা উচিৎ বিজন বাবুদের৷ অন্যদিকে,জয়কিশোর জামাতিয়া প্রতিক্রিয়ার বলেন, রবিবার বিকালে ৪টায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন৷ আর যোগ দেওয়ার খবর আগেই এলাকায় ছড়িয়ে পড়ে৷ তখন সকাল ১০টায় থেকে বহুবার বহু নেতা ফোন করেছেন এবং সরাসরি সাক্ষাৎ করে পার্টিতে যাবতীয় মর্যাদা ফিরিয়ে দেবার আশ্বাস দেন৷ এমনকি জেলা সম্পাদক করার প্রস্তাবও দেন৷ বিজন বাবুর মতে আবর্জনা হলে আমাকে নিয়ে এত চেষ্টা তারা কেন করেছিলেন তার জবাব দিতে হবে৷ এই ইস্যুতে রাজ্য রাজনীতিতে এখন তীব্র বাদানুবাদ শুরু হয়েছে৷ সিপিএম জিতেন বাবুদের সুবিধাবাদী বলেও অভিযোগ করেছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top