News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবী থেকে সরছে না আইপিএফটি, ১০ জুলাই থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধ
Image

তিপ্রাল্যান্ডের দাবী থেকে সরছে না আইপিএফটি, ১০ জুলাই থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরছে না আইপিএফটি’র এন সি দেববর্মা গোষ্ঠী৷ এই দাবিতে আগামী ১০ জুলাই থেকে বড়মুড়া পাহাড়ে খামতিংবাড়ি এলাকায় অনির্দিষ্টকালের রেল এবং জাতীয় সড়ক অবরোধ করবে আইপিএফটি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বিভাজিত আইপিএফটি’র সভাপতি এন সি দেববর্মা৷ সাথে তিনি আরো জানান, তিপ্রাল্যান্ডের দাবি না মানলে কোন জাতীয় দলের সাথে নির্বাচনী আতাঁত করবে না আইপিএফটি৷
এদিন তিনি জানান, গত ৯ জুন এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ তাতে ৩১৭ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন৷ এই সম্মেলনে ৬৩ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ তিনি জানান, সম্মেলনে সর্বসম্মতিক্রমে তিপ্রাল্যান্ডের দাবিতে রেল এবং জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাই, আগামী ১০ জুলাই থেকে এই দাবিতে বড়মুড়া পাহাড়ে খামতিংবাড়ি এলাকায় রেল এবং জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, তিপ্রাল্যান্ডের দাবি না মানলে আগামী বিধানসভা নির্বাচনে কোন জাতীয় দলের সাথে আতাঁত করবে না আইপিএফটি৷ পৃথকভাবে লড়াই করবে দল৷ এজন্য প্রস্তুতিও নিয়েছে দল৷ ইতিমধ্যে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে৷ রাজ্যে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৫টি আসনে লড়াই করার জন্য দল প্রস্তুত বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top