News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী শ্রমিক
Image

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ চলন্ত রেল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক শ্রমিক৷ তাঁর নাম কৃষ্ণপদ দাস৷ বয়স ৫৫৷ বাড়ি বাধারঘাটের ইচাবাজারে৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুঙ্গিয়াকামী এলাকায়৷
সংবাদে প্রকাশ, এদিন দুপুরে চলন্ত রেল থেকে পেশায় শ্রমিক কৃষ্ণপদ দাস আচমকা ঝাঁপ দেন৷ তাতে তাঁর মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ পুলিশ তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় কৃষ্ণপদ দাস মৃত্যুর কোলে ঢেলে পড়েন৷ এই ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় একটি জি ডি এন্ট্রি করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ কেন ঐ শ্রমিক আত্মহত্যা করলেন এনিয়ে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তাঁরা কিছুই আন্দাজ করতে পারছেন না৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top