News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের কামুকতায় পুত্র সন্তানের জন্ম দিয়ে কুমারী মা হল সুকলছাত্রী
Image

শিক্ষকের কামুকতায় পুত্র সন্তানের জন্ম দিয়ে কুমারী মা হল সুকলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ জুন৷৷ গুণধর শিক্ষকের কামুকতার শিকার হয়ে কুমারী মা জন্ম দিল এক পুত্র সন্তানের৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার মনুবাজারে৷ কলঙ্কিত শিক্ষক শ্যামল দে’র বিরুদ্ধে মনুবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত শিক্ষক পালিয়ে আত্মগোপন করেছে৷ এদিকে, ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশে, সাব্রুমের চাতকছড়ির কিশোরী অনিষা ত্রিপুরা (কল্পিত নাম)৷ বয়স সতের৷ দেখতে রূপবতী হওয়ার সাথে পড়াশোনাতেও মেধাবী৷ বাবা শিক্ষক৷ মেয়ে মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করানোর জন্য তাকে স্থানীয় সুকলে ভর্তি না করিয়ে মনুবাজার উচ্চমাধ্যমিক সুকলে ভর্তি করান৷ মেয়েকে মনুবাজারে একটি বাড়ি ভাড়া করে দেন৷ সেখানেই থেকে সুকলে ও গৃহশিক্ষকের বাড়িতে পড়াশুনা করত অনিষা৷ মনুবাজার সুকলের বিজ্ঞানের শিক্ষক শ্যামল দে’র কুনজর পরে অনিষার উপর৷ শ্যামল দে’র বাড়ি আগরতলায়৷ তিনি বিবাহিত৷ মনুবাজারের সুকল চৌমুহনীর বণিক পাড়ায় বাড়ি ভাড়া করে থাকেন৷ সুকল শিক্ষকতার পাশাপাশি তিনি গৃহ শিক্ষকতাও করেন৷ সেই সুবাদে অনিষার সাথে নৈকট্য বাড়িয়ে দেন শিক্ষক শ্যামল দে৷ প্রায়ই অনিষার ভাড়া বাড়িতে যাওয়া আসা করত শ্যামল দে৷ কারো কোন সন্দেহ হয়নি৷
রবিবার রাতে অনিষা ত্রিপুরা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক পুত্র সন্তানের জন্ম দেয়৷ সুকল পড়ুয়া একদশ শ্রেণীর ছাত্রী গর্ভবতী হয়ে সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিস্ময়ের সঞ্চার হয়৷ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ মনুবাজার থানার পুলিশকে জানায়৷ পুলিশ যাওয়ার আগেই পুত্র সন্তানের জন্ম দিয়ে কুমারী মা হয় অনিষা ত্রিপুরা৷ তারপর সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে৷ অভিভাবকরা পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলার জন্য অনুমতি দিতেই অনিষা জানায়, তার এই অবস্থার জন্য দায়ী মনুবাজার সুকলের বিজ্ঞানের শিক্ষক শ্যামল দে৷ ঐ শিক্ষক তার ভাড়াবাড়িতে প্রায়ই যাতায়াত করতেন৷ অনিষাকে ফুসলিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন শিক্ষক শ্যামল দে৷ তারপর থেকে বহুবার অনিষার ইচ্ছার বিরুদ্ধে শ্যামল দে শারীরিক সম্পর্ক স্থাপন করে৷ তাতে একসময় অনিষা গর্ভবতী হয়ে পড়ে৷ অনিষা জানায় এই বিষয়ে যদি কাউকে কিছু বলে তাহলে পরিণতি ভাল হবে না৷ এই ধরনের নানাহ ভয়ভীতি প্রদর্শন করা হত৷ দিনের পর দিন ঐ কিশোরীকে ভয় ভীতি প্রদর্শন করে কামুক শিক্ষক শ্যামল দে তার যৌন চাহিদা পুরণ করে৷ এদিকে, ঐ কিশোরীর শারীরিক অবস্থারও পরিবর্তন হতে থাকে৷ একসময় ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় অনিষা৷ এমন কি সুকলেও যায়নি৷ এত বড় কান্ড ঘটিয়ে নির্দ্বিধায় চলছিলেন শিক্ষক শ্যামল দে৷ সোমবার শিক্ষক শ্যামল দে’র বিরুদ্ধে মনুবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়৷ তারপর থেকে সে ভাড়া বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছে৷ তাঁর হদিশ মিলেনি৷ এদিকে, ঐ কুমার মা অনিষা ত্রিপুরার অভিভাবকরাই বা কেন বিষয়টি এতদিন চেপে গিয়েছিলেন এনিয়েও জনমনে প্রশ্ণ উঠছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top