News Flash

  • Home
  • Uncategorized
  • মহাত্মা গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আন্দোলনে যাচ্ছে প্রদেশ কংগ্রেস
Image

মহাত্মা গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আন্দোলনে যাচ্ছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ জাতীর জনক মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আন্দোলনে নামছে৷ আগামী বুধবার সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ৪ ঘন্টার সত্যাগ্রহ আন্দোলন করবে প্রদেশ কংগ্রেস৷ বিষয়টিকে কংগ্রেস গর্হিত অপরাধও বলেছে৷
সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, মহাত্মা গান্ধীকে চতুর বুনিয়া বলে যে অপরাধ করেছেন তার মাশুল অমিত শাহকে দিতে হবে৷ তবে, এটি বিজেপির বক্তব্য নয়৷ এটি আরএসএস এর নীতি আদর্শের বহিঃপ্রকাশ৷ তিনি বলেন, নাথুরাম গডসে আরএসএস এর লোক ছিল যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে৷ কিন্তু, সাড়া বিশ্ব যখন মহাত্মা গান্ধীর আদর্শকে পাথেয় করার কথা বলছে তখন বিজেপির সভাপতি অমিত শাহের বক্তব্য খুবই অপমানজনক৷ তিনি জানান, জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আগামী বুধবার রাজধানী আগরতলায় গান্ধী মূর্তির পাদদেশে চার ঘন্টার সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করবে৷ পরবর্তী সময়ে সারা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচী ছড়িয়ে পড়বে৷ উল্লেখ্য, সম্প্রতি মহাত্মা গান্ধীকে নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top