News Flash

  • Home
  • Uncategorized
  • ফের নতুন পাঁচশো টাকার নোট বাজারে নিয়ে আসছে আরবিআই
Image

ফের নতুন পাঁচশো টাকার নোট বাজারে নিয়ে আসছে আরবিআই

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : গত বছর নোট বাতিলের পর থেকেই বাজারে আত্মপ্রকাশ করেছিল নতুন ৫০০ টাকার নোট | বাজারে এসেছিল নতুন দুহাজার টাকার নোট | আর এবার ফের নতুন পাঁচশো টাকার নোট নিয়ে হাজির আরবিআই |
মহাত্মা গান্ধী সিরিজের নতুন সংস্করণ হবে এই নতুন পাঁচশো টাকার নোট| যেখানে নম্বর প্যানেলের দু-দিকেই ইনসেটে ‘এ’ অক্ষরটি লেখা থাকবে| সঙ্গে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের সই| এই নোট ২০১৭ সালে যে ছাপা হয়েছে তা উল্লেখ থাকবে নতুন নোটে| আগের ৫০০ টাকার নোটে ইনসেটে ‘ই’ লেখা থাকত| তার পাশাপাশিই এবার ‘এ’ লেখা নোটও মিলবে| এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য একই থাকছে| নোটে থাকবে স্বচ্ছ ভারতের লোগো| নোটের পিছনে থাকবে লালকেল্লার ছবি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top