News Flash

  • Home
  • Uncategorized
  • গরম ডালের পাত্রে পড়ে জখম নাবালিকা
Image

গরম ডালের পাত্রে পড়ে জখম নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ গরম ডালের পাত্রে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে এক নাবালিকা৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শহরতলীর মধ্য ভূবনবন এলাকায়৷ বর্তমানে ঐ নাবালিকা জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদে প্রকাশ, ঘড়িতে তখন সকাল সাড়ে এগারটা৷ বাড়ির মধ্যে ঘরে খেলতে খেলতে বড় বোনের শরীরের সাথে ধাক্কা খেয়ে গরম ডালের পাত্রে পড়ে যায় তপন দাসের মেয়ে সুইটি দাস (১২)৷ গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় জি বি হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সুইটির শরীরের পিঠের দিকে চামড়া পুরোপুরি ঝলসে গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বহিঃরাজ্যে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানো হলে কিছুটা স্বাভাবিক হতে পারে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top