News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশকে ম্যানেজ করে কমলাসাগরে অবৈধ ব্যবসার রমরমা
Image

পুলিশকে ম্যানেজ করে কমলাসাগরে অবৈধ ব্যবসার রমরমা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ জুন৷৷ কমলাসাগরের বিভিন্ন এলাকায় নির্বিচারে বনজ সম্পদ ধবংস করা হচ্ছে৷ অথচ নিত্যদিন প্রশাসনের লোকদের সামনে দিয়ে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে শাল, সেগুন সহ বিভিন্ন গাছের লগ৷ এলাকার কিছু শাসক দল সর্মথিত মাফিয়ারা এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত বলে জানা যায়৷ যদিও তারা আবার থানা বাবুদের ম্যানেজে নিয়েই এসব করছে৷ থানায় মাসে মাসে এসে মাফিয়ারা তাদের ব্যবসার লভ্যাংশের কিছু পুলিশ বাবুদের হাতে তুলে দিচ্ছে৷ সেই টাকাগুলি থানার কোষাধ্যক্ষের হাত হয়ে থানার পুলিশ কর্মীদের মধ্যে বন্টন হচ্ছে৷ এই ভাবে চলছে এলাকার গাঁজা ব্যাবসা থেকে শুরু করে গরু পাচার৷ আবার যদি থানা বাবুরা এলাকায় পরিদর্শন করতে আসে তাহলে তাদের জামাই আদরে বরন করা হয়৷ এই সব গঠনাগুলি দেখে এলাকার শিক্ষিত সমাজ ও শুভবুদ্ধি সম্পন লোকেরা ছিঃছিঃ করছে৷ যদিও এই এলাকার জনগণের স্বপ্ণ ছিল অপরাধ ও ভষ্ট্রাচার বন্ধ হওয়ার জন্য মধুপুরে থানার দাবী করেছিল৷ কিন্তু থানা হওয়াতে এলাকায় চুরি, পাচার এই সব বিষয়গুলি আরো বেড়ে গেল৷ এলাকার জনগণ দেখছে আজকের থানা বাবুদের এই  বিষয়গুলি৷ অবিলম্বে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই দাবী তুলেছেন এলাকাবাসী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top