News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সীমান্তে এক মাসে ২.৬৪ কোটি টাকার সামগ্রী আটক করল বিএসএফ
Image

রাজ্যের সীমান্তে এক মাসে ২.৬৪ কোটি টাকার সামগ্রী আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে মে মাসে বিশাল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য বিএসএফের হাতে ধরা পড়ে৷ ওই মাসে পাচার বিরোধী অভিযানে নেমে সীমান্ত সুরক্ষা বাহিনী ২ কোটি ৬৪ লক্ষ ৯৭ হাজার ২১২ টাকার মূল্যের সামগ্রী বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্তা করেছে৷ বিএসএফের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাচার সামগ্রীর মধ্যে রয়েছে বনজ সম্পদ, গাঁজা, শাড়ি, বস্ত্র সামগ্রী, গবাদি পশু এবং ফেন্সিডিল৷ মুখ্যত সিপাহীজলা জেলার কমলাসাগর, আশাবাড়ী, ধনপুর, কুল্লুবাড়ি, নির্ভয়পুর, শ্রীমান্তপুর, বেলারডেপা, দক্ষিণ ত্রিপুরা জেলার আমজাদনগর, পুরাতন রাজনগর, ঊনকোটি জেলার টিলাবাজার, মাগরুলি, রাঙাউটি এবং উত্তর জেলার ইয়াকুবনগর, চুরাইবাড়ি, ধর্মনগর সীমান্তপথে পাচারকালে এই সামগ্রীগুলো আটক করা হয়৷ এর মধ্যে ২ কোটি ৫৬ লক্ষ ৩৩ হাজার ৭৫৭ টাকা মূল্যের সামগ্রী আটক করা হয় বাংলাদেশে পাচারকালে৷ ওপার থেকে এপারে পাচারের সময় ধরা পড়ে ৮ লক্ষ ৬৩ হাজার ৪৫৫ টাকার মূল্যের সামগ্রী৷ এই সময়ে বেআইনীভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে বিএসএফের হাতে ধরা পড়ে ৬ জন ভারতীয়, ১১ জন বাংলাদেশী, ১ জন মায়ানমার এবং ১ নাইজেরিয়ান নাগরিক৷ পাশাপাশি বিএসএফ এর গোয়েন্দা শাখার উদ্যোগে ২,০৩১০০ মার্কিন ডলার (১,৩২,০১,৫০০ টাকা) বাজেয়াপ্তা করেছে৷ পিএসএফ পূর্ণ উদ্যোমে সীমান্তে সর্বক্ষণ নজরদারি রক্ষা করছে এবং সীমান্তে প্রহরা দিতে প্রতিশ্রুতি বন্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top