News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারদের সাথে প্রতারণা করছে কেন্দ্র ঃ অর্থমন্ত্রী
Image

বেকারদের সাথে প্রতারণা করছে কেন্দ্র ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ জুন৷৷ বেকারদের সাথে প্রতারনা করছে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য সরকার নয়৷ এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ রবিবার সিপিএম বিশালগড় উত্তর, দক্ষিণ ও কড়ইমুড়া অঞ্চল কমিটির কর্মীদের নিয়ে বিশালগড় দক্ষিণ বাজারে এক সভা হয়৷ ঐ সভায় ভানুবাবু উক্ত বলেন, বছরের এক কোটি বেকারদের চাকুরি দেবার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় মনসদে বসে৷ অথচ তিন বছরে দেড়লক্ষ বেকারদের চাকুরি দেওয়া হয়৷ রাজ্য সরকার বিভিন্ন সীমাবদ্ধতা থেকেও প্রতিনিয়িত বেকারদের চাকুরি দিয়ে যাচ্ছে৷ শুধু বেকারদের সাথে নয় কৃষকদের সাথেও প্রতারনা করছে৷ বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের গুলি করে মারছে৷ প্রধানমন্ত্রী কৃষকদের পাশে থাকার কথা বলছিলেন৷ এই হল বিজেপির আসল চেহারা৷ ভানুবাবু আরো বলেন, বিজেপি বলেছিল ক্ষমতায় এসে কাশ্মীর সমস্যা সমাধান করবে৷ অথচ সমস্যা সমাধান করা তো দূরে কথা বরং পরিস্থিতি আরো জটিল হচ্ছে৷ তাছাড়া তিনি ভাষণে আরো বলেন বিজেপি গরু ধরার নামে রাজ্যের শান্তিময় পরিবেশকে অশান্ত করছে৷ অথচ রাজ্যের সীমানা দিয়ে প্রতিদিন হাজার হাজার ফেন্সি, নোশ জাতীয় সামগ্রী, মশলা প্রভৃতি বাংলাদেশের পাচার হচ্ছে সেগুলি বন্ধ করার কোন পদক্ষেপ নিচ্ছে না৷ দেশের মানুষ কী খাবে, কী পড়বে তার উপরও হস্তক্ষেপ করছে৷ দেশের মানুষ তা মেনে নেবে না৷ তাছাড়া বক্তব্য রাখেন সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সদস্য পার্থ প্রতীম মজুমদার, যুবনেতা তপন দেবনাথ, নারী নেত্রী রেহানা বেগম৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top