News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচটি স্থানে যান সন্ত্রাস জখম তিন, মৃত্যুর সঙ্গে লড়াই চলছে দুইজনের
Image

পাঁচটি স্থানে যান সন্ত্রাস জখম তিন, মৃত্যুর সঙ্গে লড়াই চলছে দুইজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রবিবাসরীয় সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পৃথক স্থানে দূর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ আহতরা হাসপাতালে ভর্তি আছেন৷
এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ রাণীরবাজার থেকে রামনগরে বাড়ি যাবার পথে মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ টুটন চক্রবর্তীকে খয়েরপুরে একটি ম্যাক্স গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান৷ ম্যাক্স গাড়িটি স্থানীয় জনগণ আটক করেন৷ আহত টুটন চক্রবর্তীকে উদ্ধার করে ঐ গাড়িতে করেই আইজিএম হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু, আইজিএম হাসপাতালের চিকৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি’তে স্থানান্তর করেন৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার আঘাত গুরুতর৷ ৭২ ঘন্টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তাকে বিপদমুক্ত বলা যাবে না৷ এদিকে, ম্যাক্স গাড়ির চালক আহত টুটন চক্রবর্তীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে৷ তার সম্বন্ধে কোন তথ্য পাওয়া যায়নি৷
দিনের অপর আরেকটি ঘটনায় এক কলেজ পড়ুয়া ছাত্রী অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, মান্দাই বালুধুম পাড়ার বাসিন্দা সুবুধ দেববর্মার মেয়ে ছায়ারাণী দেববর্মা(২২) খুমুলুঙ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী৷ এদিন খুমুলুঙে শিক্ষকের বাড়ি থেকে ফেরার জন্য একটি অটোতে উঠেন তিনি৷ অটোতে চালক সহ মোট ছয়জন যাত্রী ছিলেন৷ মান্দাই বাজারের কাছাকাছি আসতেই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ ফলে, অটো থেকে ছিটকে পড়েন ছায়ারাণী দেববর্মা৷ তাতে তিনি প্রচন্ড আঘাত পান৷ স্থানীয় জনগণ ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে জিরানীয়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জানা গেছে, অটো চালকের নাম হরি দাস এবং অটোটির নম্বর টিআর-০১-ই-৪০২৩৷
এদিকে, জিরানীয়া ইট ভাট্টা এলাকায় আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ মারুতি গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত হয়েছেন৷ জিরানীয়া থানার পুলিশ জানিয়েছে, টিআর ০১জেড৫৩৪৬ নম্বরের বাইকে করে জয়ন্ত পাল(২১) এক যুবক জিরানীয়া থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিলেন৷ বিপরীত দিক থেকে এমএল০৫জে৭০৮২ নম্বরের মারুতি গাড়িটি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ জিরানীয়া ইট ভাট্টা এলাকায় এসে মারুতি গাড়ি এবং বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক চালক গুরুতর আহত হয়েছেন৷ তার একটি পা ভেঙ্গে গেছে৷ খবর পেয়ে জিরানীয়া থানার পুলিশ এবং দমকল বাহিনী ছুটে গিয়ে তাকে উদ্ধার জিরানীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন৷ দমকল বাহিনীর কর্মীরাই তাকে জি বি হাসপাতালে নিয়ে গেছেন৷ পুলিশ জানিয়েছে, মারুতির গাড়ির চালকের দোষেই দূর্ঘটনাটি ঘটেছে৷ তাতে মারুতি গাড়ির চালকও আঘাত পেয়েছেন৷ কিন্তু, তিনি ঘটনার পরই গাড়ি ফেলে রেখে পালিয়ে গেছেন৷ পুলিশ গাড়ি এবং বাইক আটক করেছে৷
এদিকে, এয়ারপোর্ট কলোনী বাজারের কাছে দূর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারটা নাগাদ বিবিএমসি প্রথম বর্ষের ছাত্র বান্টি দাস(২৩) রাস্তার পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় একটি নীল রঙের মারুতি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির নম্বর টিআর০১ই২২৪৫৷ আহত বান্টি দাসকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে, আজ দুপুর দেড়টা নাগাদ মারুতি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উদয়পুর ছাতারিয়া এলাকার বাসিন্দা খোকন মজুমদার (৫৩)৷ মারুতী ইকো টিআর০১এএল-০৫৭৬ তিনজন যাত্রী নিয়ে উদয়পুর মাতাবাড়ী যাওয়ার পথে চড়িলামের ছেচরীমাই এলাকায় এসে আগরতলামুখী টিআর০৩ডি-৬৮৫৮ নম্বরের সুপারপ্লেন্ডার বাইকের মুখোমুখি সংঘর্ষে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায়৷ দুর্ঘটনায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকলবাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পুলক সাহা জানায় মদমত্ত অবস্থায় ছিল বাইক আরোহী৷ তার মুখের সামনের দাঁতগুলি ভেঙ্গে গেছে এবং নাকে ও মাথায় আঘাত লাগে৷ তার অবস্থা গুরুতর বুঝতে পেরে আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য বলা হয়েছে৷ কিছুক্ষন হাসপাতালে চিকিৎসাধীনের পর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে মারুতী ইকো গাড়ীর চালক সুমন মিঞা (৩০) কে গাড়ী সমেত আটক করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top