News Flash

  • Home
  • Uncategorized
  • মথুরায় খালে উল্টে গেল ইনোভা, প্রাণ হারালেন ১০ জন
Image

মথুরায় খালে উল্টে গেল ইনোভা, প্রাণ হারালেন ১০ জন

মথুরা, ১১ জুন (হি.স.) : মথুরায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মথুরা-ভরতপুর রোডে। ভরতপুর রোডে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে গেলে গাড়ির মধ্যে থাকা ১০ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। জানা গিয়েছে, এঁরা বরেলির বাসিন্দা ছিলেন। বালাপুর মন্দির দর্শন সেরে ফিরছিলেন সকলে।
জানা গেছে ইনোভা গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফতেপুর খালে পড়ে যায়। ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে দুর্ঘটনাটি ঘটায় কারও নজরে পড়েনি। আলো ফুটতে স্থানীয় কয়েকজন যুবক জগিং করতে করতে ওই খালের ধারে আসেন। তাঁরা দেখতে পান খালে পড়ে থাকা গাড়িটিকে। পুলিশ ঘটনাস্থানে গিয়ে স্থানীয়দের সাহায্যে গাড়িটি খাল থেকে তোলে। উদ্ধার করা হয় মৃতদেহগুলি।
পুলিশ সূত্রে খবর, মৃত ১০ জন বালাজি মন্দির দর্শন করতে যাচ্ছিল। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও আছে। তারা সবাই বরেলির সুভাষ নগরের বাসিন্দা। তাদের মধ্যে নজের নাম জানতে পেরেছে পুলিশ। তারা হলেন, মহেশ শর্মা, দীপিকা শর্মা, পুনম, হার্দিক, রিতিক, রোহন, খুশবু, হিমাংশু ও সুরভী।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top