News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় ট্রাক ও অটোর সংঘর্ষ, মৃত ৮
Image

ওডিশায় ট্রাক ও অটোর সংঘর্ষ, মৃত ৮

জগত্সিংপুর, ১০ জুন (হি.স.): ওডিশার জগত্সিংপুর জেলায় ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় প্রাণ হারালনে অন্তত ৮ জন| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন| জগত্সিংপুর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইন-চার্জ রজনীকান্ত মিশ্র জানিয়েছেন, নীমালাতে স্নান পূর্ণিমা থেকে ফেরার সময় চান্দোলের কাছে ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় ৭ জনের| গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন আরও এক জনের মৃতু্য হয়েছে|
গুরুতর আহত দু’জনকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়| পরে শারীরিক অবস্থার অবনতি হলে তঁাদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক| এই দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও ট্রাক চালকের গ্রেফতারির দাবিতে জগত্সিংপুর ও মাচ্চাগঁাও রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top