News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, আহত এক জন দমকল কর্মী
Image

দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, আহত এক জন দমকল কর্মী

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হল| শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ ওখলায় অবস্থিত একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁ ছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন আয়ত্তে আনার কাজ| সকাল ১০.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে| আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক জন দমকল কর্মী| রাম রতন নামে ওই দমকল কর্মীকে এইমস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ রেডি-মেডস গার্মেন্টস ফ্রাক্টরিতে আগুন লাগে| আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ১০.৫০ মিনিট নাগাদ| আগুন নেভানোর সময় কংক্রিটের ব্লক শরীরের উপর পড়ায় আহত হয়েছেন রাম রতন নামে এক জন দমকল কর্মী| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীরা মনে করছেন শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top