News Flash

  • Home
  • Uncategorized
  • পুনঃনিয়োগের দাবীতে গণবস্থানে চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিরা
Image

পুনঃনিয়োগের দাবীতে গণবস্থানে চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে আন্দোলনমুখী হয়েছেন অল ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষক সংঘ৷ বৃহস্পতিবার প্যারাডাইস চৌমুহনীতে গণবস্থানে বসেন সংঘের কর্মকর্তারা৷ অভিযোগ, মুখ্যমন্ত্রী কর্মচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিদের নিয়ে প্রতিশ্রুতির খেলাপ করেছেন৷ তাই রাজ্যের সমস্ত সুকলে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শিক্ষা চালু করা, সাতশ জন চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিদের দ্রুত রাজ্য সরকারের অধীনে পুনঃনিয়োগ করার দাবী তুলেছে৷ পাশাপাশি কম্পিউটার ফ্যাকাল্টিদের ইস্যুতে শিক্ষামন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য পেশ, শিক্ষক ও শিক্ষার্থী উন্নয়নের স্বাথে ২০১১-১২ সালের ২৪২টি সুকলের প্রকল্প দ্রুত কার্যকর করার সদর্থক প্রয়াস গ্রহণ করা সহ কম্পিউটার শিক্ষার ঘোটালা নিরসনে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার দাবী জানিয়ে সংঘ৷ দাবী আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গ হিসেবে গণবস্থান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা নিয়েছে বলে দাবি কম্পিউটার শিক্ষক সংঘের৷
এদিকে, কম্পিউটার শিক্ষকদের পাশে থাকবে রাজ্য সরকার, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অথচ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার, এই অভিযোগ করে তীব্র ক্ষোভ জাহির করেন সংগঠনের সভাপতি প্রণব দেবনাথ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top