নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে আন্দোলনমুখী হয়েছেন অল ত্রিপুরা
সুকল কম্পিউটার শিক্ষক সংঘ৷ বৃহস্পতিবার প্যারাডাইস চৌমুহনীতে গণবস্থানে বসেন সংঘের কর্মকর্তারা৷ অভিযোগ, মুখ্যমন্ত্রী কর্মচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিদের নিয়ে প্রতিশ্রুতির খেলাপ করেছেন৷ তাই রাজ্যের সমস্ত সুকলে ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শিক্ষা চালু করা, সাতশ জন চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিদের দ্রুত রাজ্য সরকারের অধীনে পুনঃনিয়োগ করার দাবী তুলেছে৷ পাশাপাশি কম্পিউটার ফ্যাকাল্টিদের ইস্যুতে শিক্ষামন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য পেশ, শিক্ষক ও শিক্ষার্থী উন্নয়নের স্বাথে ২০১১-১২ সালের ২৪২টি সুকলের প্রকল্প দ্রুত কার্যকর করার সদর্থক প্রয়াস গ্রহণ করা সহ কম্পিউটার শিক্ষার ঘোটালা নিরসনে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার দাবী জানিয়ে সংঘ৷ দাবী আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গ হিসেবে গণবস্থান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা নিয়েছে বলে দাবি কম্পিউটার শিক্ষক সংঘের৷
এদিকে, কম্পিউটার শিক্ষকদের পাশে থাকবে রাজ্য সরকার, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অথচ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার, এই অভিযোগ করে তীব্র ক্ষোভ জাহির করেন সংগঠনের সভাপতি প্রণব দেবনাথ৷

পুনঃনিয়োগের দাবীতে গণবস্থানে চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টিরা
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















