News Flash

  • Home
  • Uncategorized
  • টেকনিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে কাট অব মার্কস পুনঃমূল্যায়নে কমিটি
Image

টেকনিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে কাট অব মার্কস পুনঃমূল্যায়নে কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ এনআইটি কিংবা কেন্দ্রীয় অর্থানুকূল্যে যেসমস্ত টেকনিক্যাল কলেজ পরিচালিত হচ্ছে সেই কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কাট অব মার্কস পুনঃমূল্যানের জন্য একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ মূলত, পূর্বোত্তর এবং জম্মু ও কাশ্মীরে এধরনের যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে সমস্যা কি কি রয়েছে সে বিষয়ে কমিটি রিপোর্ট তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷
তিনি জানান, গত বছর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এক নির্দেশিকায় বলে এনআইটি কিংবা কেন্দ্রীয় অর্থানুকূল্যে পরিচালিত টেকনিক্যাল কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য ৭৫ শতাংশ এবং এসসি/এসটি ছাত্রছাত্রীদের জন্য ৬৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক৷ ফলে, গত বছর এনআইটি’তে প্রচুর সিট খালি ছিল৷ এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করে অনুরোধ জানান বিষয়টি পুনঃবিবেচনা করার জন্য৷ কারণ, ত্রিপুরার মতো রাজ্যে এই নির্দেশিকা মেনে চললে অনেক ছাত্রছাত্রী এনআইটি’র মতো কলেজগুলিতে ভর্তি হতে পারবে না৷ ডাঃ সিনহা জানান, রাজ্য সভাপতির অনুরোধে তৎক্ষনাত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তিন সদস্যের একটি কমিটি গঠন করেন৷ পূর্বোত্তর এবং জম্মু ও কাশ্মীরে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে কি ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার জন্য৷ এই কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর অশোক দে এবং অন্য দুই সদস্যরা হলেন ড উদয় কুমার এবং ড বীরেন্দ্র সিং৷ কমিটি ৯ জুন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে রিপোর্ট জমা দেবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top