News Flash

  • Home
  • Uncategorized
  • মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পাহাড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য
Image

মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পাহাড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য

দার্জিলিং, ৮ জুন (হি.স.) : ভরা পর‌্যটনের মরশুমে অগ্নিগর্ভ হয়ে উঠল পাহাড়| গোর্খা জনমুক্তির মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি পাহাড়ে| আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি গাড়িতে| পাহাড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের কাছে সেনাবাহিনীর সাহায্য চাইল রাজ্য সরকার| নবান্ন সূত্রে খবর, এবিষয়ে সম্মতি দিয়েছে কেন্দ্র| এদিকে, অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা| পুলিশ বাহিনী, ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে|
দীর্ঘদিন পর বৃহস্পতিবার পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পাশাপাশি এদিন সকাল থেকেই দার্জিলিংয়ে মিছিল শুরু করেন মোর্চা সমর্থকরা | দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিল মোর্চা সমর্থকরা| মিছিলের জেরে যানজটে স্তব্ধ হয়ে যায় পাহাড়ের বিভিন্ন রাস্তা | ফলে, দার্জিলিংয়ে পৌঁছাতে বেগ পেতে হয় মন্ত্রীদের কনভয়কে| এদিকে এদিন বাংলা ভাষা বাধ্যতামূলক সংক্রান্ত ইসু্যতে ভানুভবনের সামনে মোর্চার তরফে অনশন ঘিরে উত্তেজনা ছড়ায়| মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই ভানুভবনে মোর্চা সমর্থকরা জমায়েত হতে শুরু করে| দেখাতে থাকে বিক্ষোভ| মোর্চা সমর্থকরা বোমাবাজি শুরু করেন বলে অভিযোগ| শুধু তাই নয়, ভানুভবনের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর করে| শুরু হয় ইটবৃষ্টি|
খবর পেয়ে পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে| সেইসময় মোর্চা সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে| বিক্ষুব্ধ মোর্চা সমর্থকরা এরপর আচমকা একাধিক গাড়িতে ভাঙচুর শুরু করে দেয়| পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ| পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া শুরু হয়| পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশও| কিন্তু, তাতেও না দমে একের পর এক পুলিশের গাড়িতে আগুন লাগাতে শুরু করে মোর্চা সমর্থকরা| ১২টিরও বেশি সরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়| আগুন লাগানো হয় পুলিশ কিয়স্কেও| দার্জিলিঙের চকবাজারে একটি দাঁড়িয়ে থাকা সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়| চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে|
অভিযোগ, এরপরেই লাঠিচার্জ শুরু করে পুলিশ| শূন্যে গুলিও চালানো হয়| গন্ডগোলের জেরে কার‌্যত হতভম্ব হয়ে পড়েন পর‌্যটকরা| আতঙ্কে তাঁরা ম্যাল চত্বর ফাঁকা করে দেন| আতঙ্কে হোটেলগুলিতে ঝাঁপ বন্ধ করে দিচ্ছেন মালিকরা | অন্যদিকে, কালিম্পংয়ে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে | উত্তেজনা ছড়িয়েছে কার্শিয়ং ও কালিম্পং ও মিরিকে| এখনও পর‌্যন্ত ৫৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর | এদের মধ্যে একজন মহিলা ডিএসপি আঘাত গুরুতর | এক কনস্টেবলের চোখে ইটের আঘাত লেগেছে | আহত হয়েছেন রাজেশ যাদব| শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ডাকল রাজ্য| এরপরই আগামীকাল ১২ ঘন্টার পাহাড় বনধের ডাক দিয়েছে মোর্চা|
বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতামন্ত্রীরা তখন ৫০০ থেকে ৬০০ মিটার দূরত্বে রিচমন্ড হিলে ছিলেন| এদিন বিকেলে মুখ্যমন্ত্রী শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে রিচমন্ড হিলে জরুরি বৈঠকে বসেন| পাহাড় সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থ|
এদিকে মোর্চার এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | জানিয়েছেন, যাঁদের হাতে কোনও ইসু্য নেই তাঁরাই এরকম ধ্বংসাত্মক কাজ করে | পাহাড়ের মানুষ যা চায় তাই হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি | পাহাড়কে মূলস্রোতে টানার যে চেষ্টা তিনি করছেন তাতে পাহাড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ সন্তুষ্ট বলেই বিশ্বাস বিভিন্ন মহলের | অনেকের দাবি, মিরিক হাত ছাড়া হওয়ার পর অস্তিত্ব রক্ষার দাবিতেই মোর্চার এই আন্দোলন |
এদিকে মোর্চার বিক্ষোভে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন প্রায় হাজার দশেক পর‌্যটক | তাঁদের নিরাপদে সমতলে নামানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী | অন্যদিকে আগামিকালের বনধ কড়া হাতে মোকাবিলা করারও সবরকম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন | এদিকে মুখ্যমন্ত্রীর পাহাড় নীতির সমালোচনা করেছেন সিপিএম নেতা সূর‌্যকান্ত মিশ্রও | তাঁর দাবি, কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী যে মনোভাব নিয়েছেন, পাহাড় নিয়ে মমতার মনোভাব একই | তবে আলোচনার মাধ্যমেই এ সমস্যা মিটবে বলে দাবি তাঁর|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top