News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে উদ্ধার মৃত মহিলা গঙ্গনগরের বাসিন্দা
Image

চাকমাঘাটে উদ্ধার মৃত মহিলা গঙ্গনগরের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জুন৷৷ অবশেষে ২৪ ঘন্টার মধ্যেই অজ্ঞাত পরিচয়হীনা পচাগলা মৃত মহিলার খোঁজ পাওয়া গেল৷ আজ দুপুরে তার পরিবারের লোক তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে এসে মৃতদেহের শনাক্ত করে পরে ময়না তদন্ত শেষে তেলিয়ামুড়া থানার পুলিশ দেহটি পরিবারের হাতে তুলে দেয়৷ প্রসঙ্গত গতকাল তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটে ব্যারিজে খোয়াই নদীর জলে একটি মৃতদেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে৷ খবর দেওয়া হয় পুলিশ ও অগ্ণিনির্বাপক দপ্তরে৷ তখন দেহটি ব্যারিজের জলে আটকে থাকলেও অগ্ণি নির্বাপক দপ্তরের গড়িমসির কারণে দেহটি খোয়াই নদীর জলে ভেসে যায়৷ পরবর্তী সময়ে প্রায় দুই কিমি নদী অতিবাহিত হওয়ার পর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা মহারাণীপুর এর জারুই লং বাড়ির দিক থেকে খোয়াই নদীর জলে ভাসমান দেহটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়৷ গতকালই দেহের শনাক্ত করণের জন্য তেলিয়ামুড়া থানা উদ্যোগ গ্রহণ করে৷
আজ সকালেই ধলাই জেলার গঙ্গানগর থেকে একদল লোক এসে মৃতদেহের শনাক্ত করে যে ঐ মহিলার বাড়ি গঙ্গানগর থানাধীন তেত্যুইয়া গাঁওসভার বীরচন্দ্রপাড়ার মৃত যদুমণি রিয়াং এর স্ত্রী ক্ষরিতি রিয়াং (৯৬)৷ আজ থেকে নয়দিন আগে অর্থাৎ সোমবার সকালবেলা বাড়ির পাশের জঙ্গলে বাঁসের কুড়ুল সংগ্রহ করতে গেলে আর বাড়িতে ফেরেনি৷ অনেক খোঁজাখঁুজি করে না পেয়ে গঙ্গানগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানায় মৃত মহিলার পুত্র শঙ্করাম রিয়াং৷ ঐদিন সকালে ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা জুমচাষে গেলেই তিনি বাঁশ কড়ুল সংগ্রহে যায়৷ তবে সেখানেই অবস্থানরত খোয়াই নদীতে পরেই তার মৃত্যু হয়েছে বলে জানায় পুত্র শঙ্করাম রিয়াং৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top