News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, মামলা
Image

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৫ জন যুবকের কাছ থেকে ১৯ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে চাকরির ব্যবস্থা না করায় চার প্রতারকের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত প্রতারকরা হল জিরানীয়ার বড়জলা এলাকার আবুল মিয়াঁ, আলতাব মিয়াঁ, মুম্বাইয়ের রমেশ গুপ্ত৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ ঘটনার বিবরণে পুলিশ জানান, সৌদি আরব সহ কয়েকটি দেশে উচ্চ বেতনে চাকরি দেবার নাম করে জিরানীয়া সহ রাজ্যের বিভিন্ন এলাকার ১৫ জন যুবকের কাছ প্রায় ১৯ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করে জিরানীয়া আবুল মিয়াঁ৷ তারপর তারা যুবকদের কে ভিসা করিয়ে দেবার নাম করে ২০ দিন মুম্বাইয়ের একটি হোটেলে রাখে৷ কিন্তু প্রতারকরা যুবকদের ভিসা করে দিতে পারেননি৷ তারপর থেকে আবুল মিয়াঁ সহ অন্য প্রতারকরা যুবকদের সাথে যোগাযোগ কমিয়ে দেয়৷ শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে রাথে৷ তখনই যুবকরা বুঝতে পারেন তারা প্রতারকদের খপ্পরে পড়েছেন৷ বাড়ি থেকে টাকা নিয়ে হোটেল বিল মিটিয়ে যুবকরা রাজ্যে ফিরে আসে৷ তারা আলতাব মিয়াঁ ও আবুল মিয়াঁর বাড়িতে হানা দেয়৷ কিন্তু তাদের কে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে যুবকরা প্রতারকদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top