News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজীর মৃত্যু তদন্ত ইস্যুতে মোদির কুশপুত্তলিকা দাহ
Image

নেতাজীর মৃত্যু তদন্ত ইস্যুতে মোদির কুশপুত্তলিকা দাহ

ফরোয়ার্ড ব্লকেরনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ নেতাজী সুভাষচন্দ্র বসু’র মৃত্যুর তদন্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথ্য বিকৃত করছে৷ প্রতিবাদে সরব সারা ভারত ফরোয়ার্ড ব্লক৷ অনুরূপ কর্মসূচীর অঙ্গ হিসাবে আজ দুপুরে ত্রিপুরা রাজ্য ফরোয়ার্ড ব্লক কমিটির উদ্যোগে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন৷ ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির নেতৃত্বের অভিযোগ মুখার্জি কমিশনের রিপোর্টকে ভুল ব্যাখ্যা দিতে গিয়ে লেজে গোবরে প্রধানমন্ত্রী৷ বিকৃত তথ্যের জন্য দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে মোদিকে৷ ফরোয়ার্ড ব্লকের নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের বিকৃত তথ্য অবিলম্বে প্রত্যাহার করার ঘোষণা করা, ভূল তথ্যের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়া, নেতাজীর মৃত্যুর রহস্য উদঘাটনে কেন্দ্রকে ‘মুখার্জি’ কমিশনের রিপোর্টকে মান্যতা প্রদান করতে হবে৷ মহান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু রহস্য চেপে রাখার নেপথ্যে কেন্দ্রের গভীর ষড়যন্ত্র রয়েছে৷ দেশবাসীকে বোকা বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর মুখ্য কান্ডারী মোদি৷ নেতাজী মৃত্যু ইস্যু নিয়ে বিক্ষোভ আন্দোলনে এমনভাবেই কেন্দ্র বিরোধী সুর চড়ান ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা৷ দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই একই ইস্যুতে লাগাতর আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়া হবে৷ শুধু রাজ্যে নয় বহির্রাজ্যেও প্রতিবাদ আন্দোলন জারি থাকবে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top